হোম » সারাদেশ » সামাজিক সংগঠন আলফাডাঙ্গা ক্লাবের নতুন কমিটি ঘোষণা: সভাপতি ওমর, সম্পাদক হারুন

সামাজিক সংগঠন আলফাডাঙ্গা ক্লাবের নতুন কমিটি ঘোষণা: সভাপতি ওমর, সম্পাদক হারুন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় অরাজনৈতিকমূলক সামাজিক সংগঠন আলফাডাঙ্গা ক্লাবের ২০২৫-২৭ সেশনের বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে আলফাডাঙ্গা সদর বাজারের চুয়াল্লিশের মোড়ে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্বে করেন, আলফাডাঙ্গা ক্লাবের আহবায়ক বেলায়েত হোসেন শিকদার ও পরিচালনা করেন ক্লাবটির সদস্য সচিব মো. শাহাবুল আলম। পরে আলোচনার মাধ্যমে সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ক্লাবটির ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এতে আগামী তিনবছরের জন্য সভাপতি মনোনীত হয়েছেন ওমর আলী ও সাধারণ সম্পাদক হয়েছেন হারুন-অর রশীদ।

কমিটির অন্য পদে দায়িত্ব পেয়েছেন যারা, সহ-সভাপতি গোলাম ফরিদ হোসেন বারু, এস এম তৌকির আহমেদ ডালিম ও ফারুক হোসেন কাজল। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন খান তারিক মাহামুদ ও  আতিয়ার রহমান। সাংগঠনিক সম্পাদক মো. হানিফ কাজী, অর্থ সম্পাদক মো. শাহাবুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান নওশের আলী, দপ্তর সম্পাদক মিয়া মোহাম্মদ শাহিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. বিল্লাল মুন্সী, সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তৌহিদুল তুফান, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. কামাল উদ্দিন মাস্টার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল আহসান জুয়েল, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রাকিবুল ইসলাম রকিব, ধর্ম বিষয় সম্পাদক মো. নাছির উদ্দীন উজ্জ্বল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মানব কুমার বিশ্বাস, পর্যটন বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম সাগর মাস্টার ও সমাজকল্যাণ সম্পাদক মো. সেলিম শিকদার।এছাড়া কমিটিতে সাতজনকে কার্যকরী সদস্য করা হয়েছে। তারা হলেন, এম আর রাসেল আহমেদ, বেলায়েত শিকদার, রাজিব মোহাম্মদ রাসেল মাস্টার, জাহিদ হাসান বাহার মাস্টার, কামরুল ইসলাম দাউদ, ওবায়দুর ইসলাম ও গোলাম আজম মুন্সী।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া ব্যক্ত করে আলফাডাঙ্গা ক্লাবের নবনির্বাচিত সভাপতি ওমর আলী ও সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ বলেন, ‘একটি আদর্শ সামাজিক সংগঠন শিক্ষা, সংষ্কৃতি, স্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সফল করতে সকল সদস্যের সহযোগিতায় আলফাডাঙ্গা ক্লাব কাজ করে যাবে।’

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!