
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টায় যুবদলের আয়োজনে উপজেলা মিলনায়তন কক্ষে এ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, যুবদলের আহ্বায়ক মুরাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ আলমের সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান মিজবাহ উদ্দিন সরদার, বিএনপি নেতা মোঃ আলঙ্গীর মোল্লা,মোঃ কায়েম মোল্লা,মোঃ মফিজ শরীফ, শ্রমিকদল সভাপতি মোঃ জাহিদুল মোল্লাসহ ইউনিয়ন যুবদলের সকল নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং সংগঠনের সকল সদস্যদের উপস্থিত থেকে সফলভাবে অনুষ্ঠানটি পালন করতে নিরুপ্রাণ করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় সদস্যবৃন্দ এবং যুবদলের সমর্থকরা। আলোচনা পর্বে সংগঠনের উন্নয়ন, সদস্য সচেতনতা এবং স্থানীয় রাজনীতিতে তাদের অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। সভা শেষে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল এবং উজ্জ্বল করার জন্য সকলকে একসাথে কাজ করার অঙ্গীকার করেন।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি