প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ণ
মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ ১৭ অক্টোবর রোজ শুক্রবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঠবাড়ীয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ লিখিত বক্তব্যে বলেন গতকাল ১৬ অক্টোবর মঠবাড়িয়ার পশ্চিম মিঠাখিলী নেছারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মোঃ আঃ জলিল শরীফ কে এক ভোটে হারিয়ে ছাত্র দল নেতা শাহাদাৎ হোসেন সভাপতি নির্বাচিত হয়েছেন নিউজটি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
নিউজটি উপজেলা জামায়াতের দৃষ্টিগোচর হয়েছে। তিনি বলেন জনাব আঃ জলিল শরীফ ঐ মাদ্রাসার এডহক কমিটির বর্তমান সভাপতি। মাদ্রাসার কর্তৃপক্ষ তাকে নিয়মিত কমিটির সভাপতির প্রস্তাব দিলে তিনি রাজি হননি।
গতকাল তার অনুমতি ছাড়াই মাদ্রাসার কর্তৃপক্ষ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় তাকে সভাপতি প্রস্তাব দিলে শিক্ষা কর্মকর্তা উপস্থিত লোকজন কে বলেন আর কোন প্রস্তাব আছে কি না তখন উপস্থিত লোকদের মধ্যে একজনে ছাত্র দল নেতা শাহাদাৎ হোসেনের প্রস্তাব দিলে শিক্ষা কর্মকর্তা তখন বলে দু জনের নাম যখন প্রস্তাব এসেছে তাহলে আপনারা কাগজের নাম লিখে জমা দেন । আঃ জলিল শরীফ সাহেব এ ঘটনায় কিছুই জানেন না কারণ তিনি তার ব্যক্তিগত কাজে তখন ঢাকায় অবস্থান করছিলেন।
উপজেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ বলেন তার অনুপস্থিতিতে এবং তার অনুমতি ছাড়া এরকম একটি ঘটনা সংঘটিত হওয়ায় আমরা তীব্র নিন্দা জানাই ।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বাইতুলমাল সেক্রেটারি মোঃ আল আমিন হোসাইন পৌরসভার সেক্রেটারি আবুল বাশার, সদর ইউনিয়নের সভাপতি তারেক মনোয়ার, শ্রমিক কল্যাণ সভাপতি মোতালেব মৃধা ও পৌরসভার রোকন বেলায়েত হোসেন মাতুব্বর।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.