হোম » সারাদেশ » ভেড়ামারায় রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ 

ভেড়ামারায় রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ 

জাহিদ হাসান ঃ 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভেড়ামারা উপজেলায় বিএনপির আহবায়ক এ্যাডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম এর নেতৃত্বে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা দক্ষিণ রেলগেট থেকে শুরু করে পায়ে হেটে জিরো মোড় পর্যন্ত সাধারণ জনগন পথচারি, দোকানদার, ব্যবসায়ি, ভ্যানচালক, অটোচালক ট্রাকচালক মোটরসাইকেল আরোহী এবং বাসের যাত্রীদের হাতে পৌছে দিলেন এই ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরন শেষে সংক্ষিপ্ত এক পথসভার বক্তব্যে এ্যাডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম বলেন, এই ৩১ দফা বাস্তবায়ন হলে কোনদিন স্বৈরাচার সরকার আসতে পারবে না, ভঙ্গুর রাষ্ট্রের সাংবিধানিক সংস্কার হবে, নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করতে হলে অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে, প্রধানমন্ত্রী হিসেবে দুই মেয়াদের বেশি থাকতে পারবেনা, আইনসভা ও বিচার ব্যবস্থার ক্ষমতার ভারসাম্য সমন্বয় করা হবে, সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংস্কার করা হবে, দক্ষ বিজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে, দুর্নীতি দমনে কার্যকরী ব্যবস্থা এবং ন্যায়পাল নিয়োগ করা হবে, কৃষকের, শ্রমিকের, শিক্ষা ব্যবস্থার,স্বাস্থ্য খাতের ও প্রশাসনিক সমস্যা সহ নানাবিধ সমস্যার সমাধান হবে। অর্থাৎ এই বাংলাদেশটি একটি উন্নত ও বিশ্বমানের দেশ হিসেবে রূপান্তরিত হবে। তিনি দলীয় নেতাকর্মীদের ৩১ দফার লিফলেট বিতরন চলমান রাখার আহবান জানান। এসময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!