প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ
আলফাডাঙ্গায় প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা সংক্রান্ত যাচাই-বাছাই সভা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা সংক্রান্ত যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় উপজেলার ৮০ জন প্রতিবন্ধীর পরিচয়পত্র প্রাপ্তির আবেদনপত্র যাচাই-বাছাই করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কমিটির সভাপতি রাসেল ইকবাল।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর কর্মকারের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত ও পৌর প্রশাসনিক কর্মকর্তা হারুনার রশীদ প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.