
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলা যুবদল নেতা জাহিদুল ইসলাম মধুর বাবা, গোপালনগর ইউ.এ.কে. উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জেল হোসেন (৮১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ কে এম তৌহিদুল আলম মামুন; ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা; পৌর বিএনপির সভাপতি মোঃ আলিমুদ্দিন হারুন মন্ডল; সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল; উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস মুনজিল হক; পৌর যুবদলের আহ্বায়ক আলহাজ্ব আবু তালহা শামীম খান; যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আল-আমিন এবং ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম. এ. রাশেদ।
তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
মরহুমের জানাজা আজ রাত ৯টায় গোপালনগর ইউ.এ.কে. উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক