
রায়হান শেখ, মোল্লাহাট , বাগেরহাট:
বাগেরহাটের মোল্লাহাটে দুই সাংবাদিককে প্রকাশ্যে অপমান করার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। ঘটনাটি নিয়ে শুধু স্থানীয় নয়, জাতীয় পত্রিকাতেও প্রতিবাদ সংবাদ প্রকাশিত হয়েছে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তবে বিস্ময়ের বিষয় হলো—অপমানের ঘটনার পরও মোল্লাহাটের একজন সিনিয়র সাংবাদিক, যিনি নিজেকে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দেন, সেই একই বিএনপি নেতার সংবাদ প্রচার করেছেন। এতে সহকর্মী সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
সাংবাদিকদের একাংশ মনে করছেন, এটি সাংবাদিকতার নৈতিকতা ও সহকর্মীসম্প্রীতির পরিপন্থী আচরণ। তারা বলেন, “নিজ উপজেলার সহকর্মীরা অপমানিত হলে সেটি কেবল ব্যক্তিগত নয়, পুরো সাংবাদিক সমাজের অপমান। আজ অন্যের অপমান দেখে চুপ থাকা মানে কাল নিজে অপমানিত হওয়ার পথ তৈরি করা।”
এক প্রবীণ সাংবাদিক বলেন, “সাংবাদিকতা মানে শুধু সংবাদ প্রকাশ নয়—অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোই সাংবাদিকতার আসল শক্তি। রাজনৈতিক পরিচয় নয়, পেশার মর্যাদাই হওয়া উচিত আমাদের পরিচয়।”
সাংবাদিক মহল এখন ঐক্যবদ্ধ থেকে সহকর্মীদের মর্যাদা রক্ষা ও সাংবাদিকতার নীতিমালা মেনে চলার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২