
ঢাকা কলেজে শিক্ষক-কর্মকর্তা ও নিয়মিত শিক্ষার্থীদের উপর দুষ্কৃতিকারীদের ন্যক্কারজনক হামলা ও টিচার্স লাউঞ্জে ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শেরপুর সরকারি কলেজে দিনব্যাপী কর্মবিরতি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে কলেজ চত্বরে অবস্থান নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে তারা কালো ব্যাজ ধারণ করেন এবং ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকেন।
এই কর্মবিরতির আয়োজন করে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, শেরপুর সরকারি কলেজ ইউনিট। কর্মসূচির মাধ্যমে শিক্ষকরা ঢাকায় সংঘটিত ঘটনার তীব্র নিন্দা জানান এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, শেরপুর সরকারি কলেজ ইউনিটের শিক্ষক নেতারা বলেন, “এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শিক্ষাঙ্গনের নিরাপত্তাকে চরমভাবে হুমকির মুখে ফেলছে। শিক্ষক সমাজ কোনোভাবেই এই হামলাকে মেনে নিতে পারে না।”
শুধু ঢাকা কলেজে হামলার প্রতিবাদ নয়, শিক্ষা ক্যাডারের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পদোন্নতি, বৈষম্য নিরসনসহ অন্যান্য দাবি নিয়েও এ কর্মসূচিতে কথা বলেন শিক্ষকরা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান