প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ণ
বগুড়ায় আর,কে ট্রাভেলসের চালক কর্তৃক ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাকিব গ্রেপ্তার

রায়হানুল ইসলাম, বগুড়া
বগুড়ার ঠনঠনিয়া বাসট্যান্ডে ৯ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, ১৩ অক্টোবর বগুড়ায় বন্ধুর সঙ্গে ঘুরতে আসা এক স্কুল শিক্ষার্থীকে শহরের ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে যাত্রীদের মেরে দিয়ে নবম শ্রেণীর কিশোরী কে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরেই অভিযান চালিয়ে অভিযুক্ত চালক সাকিব হাসান (২৮) টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে ভুক্তভোগী স্কুল শিক্ষার্থী তার এক ছেলে বন্ধুর সঙ্গে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে ‘আর কে ট্রাভেলস’ নামের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ২৭৩১) বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। বাসটি বগুড়া শহরের প্রবেশের আগে চালক সাকিবসহ অন্য পরিবহন শ্রমিকেরা ওই শিক্ষার্থীর ছেলে বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে বাস থেকে নেমে দেয়। পরে বাসেই চালক সাকিব ওই স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ করে। এরপর বিকেলে চালক সাকিব মেয়েটিকে নিয়ে ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে পরিবহনের অন্যান্য শ্রমিকেরা বিষয়টি টের পান এবং মেয়েটিকে উদ্ধার করেন। তবে এর পরপরই আর কে পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা অন্য শ্রমিকেরা অভিযুক্ত চালক সাকিবকে চড়-থাপ্পড় দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এরপর ওই শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে তড়িঘড়ি করে আরেকটি বাসে করে সিরাজগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়।
এই অভিযোগের ভিত্তিতে বগুড়া জেলা পুলিশ অভিযুক্ত চালকসহ জড়িতদের গ্রেফতার এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। এবং টাঙ্গাইলের এলেঙ্গা থেকে অভিযুক্ত সাকিবকে গ্রেফতার করে।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই অভিযুক্তদের গ্রেফতারে এবং ভুক্তভোগী স্কুল শিক্ষার্থীকে উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা অভিযুক্ত বাস চালককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকী সহযোগীদেরকেও গ্রেফতার করতে আমাদের একাধিক দল কাজ করছে।
তবে এই ঘটনায় ওকে কর্তৃপক্ষ সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করা হলে আর,কে ট্রাভেলসের কাউন্টার বন্ধ পাওয়া যায়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.