
আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছী ব্যস্ততম সড়কে এক চিলতে জায়গায় ধান চাষে সবুজ সমারহের সুন্দর্য দৃষ্টি কেড়ে নিচ্ছে পথ চারীদের। এমন দৃশ্য চোখে পড়ে উপজেলা পরিষদের সামনে ডাকবাংলো তিন মাথার বাঁকে। ইবনে নুরসহ এলাকাবাসী জানায় নওগাঁ বাসস্ট্যান্ড মোড় বালুডাঙ্গা থেকে বদলগাছী হয়ে পত্নীতলা পর্যন্ত প্রশস্ত আকারে সড়ক নির্মান কাজের অনেক জায়গায় নির্মান কাজ বন্ধ আছে। তার মধ্যে বদলগাছী শহরাংশে নির্মান কাজ বন্ধ থাকায় বিধ্বস্ত সড়কে পানি জমে, কাদামানিতে জনদুর্ভোগ চরম পর্যায়ে দেখা দেয়। এ অবস্থায় সড়কের নির্মান কাজ বন্ধ রাখার প্রতিবাদে প্রায় দুমাস পূর্বে সড়কে ধান রোপন করে এলাকাবাসী। সব ধান গাছ নষ্ট হলেও সামান্য কাদা মাটি প্রলেপ থাকার কারনে ডাকবাংলো মোড়ে কিছু ধানগাছ সুন্দর ভাবে গজে উঠে সড়কে। স্থানীয় ব্যবসায়ীরা জানান ধানগাছ গুলি যাতে নষ্ট না হয় আমরা সেদিকে খেয়াল রাখি। তাছাড়া যানবাহন, রিক্সাভ্যান সহ মটরসাইকেল চালকরাও খেয়াল রেখে যানবাহন পরিচালনা করে। যেহেতু ধান গামর হয়ে উঠেছে। সকল পথচারী এর সুন্দর্য উপভোগ করে। আকাশের বৃষ্টির পাশাপাশি স্থানীয় এক স্টল মালিক পানি সেচ দিয়ে ধানগাছ গুলো বাঁচিয়ে রাখে। এখন ধান গাছ গুলো গামর হয়ে উঠেছে। শিঘ্রই শিষ ফলে বের হবে কিন্তু যে প্রতিবাদে ধান রোপন করা হলো সড়কের নির্মান কাজ শুরু করার কোন প্রদক্ষেপ নেয়নি সড়ক ও জনপথ বিভাগ। জানতে চাইলে এ বিষয়ে নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারী বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিকী জানান ভূমি অধিগ্রহন প্রক্রিয়ার কারনে বদলগাছী শহরাংশে কাজ বন্ধ রয়েছে। অধিগ্রহন প্রক্রিয়া চলমান রয়েছে। শেষ হলেই আমরা যত দ্রুত কাজ শুরু এবং শেষ করতে পারবো।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ