
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি র্যালি ও ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর অনুষ্ঠিত হয় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধ ও মোকাবিলায় করণীয় বিষয়ক বাস্তব মহড়া, যেখানে স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে সচেতন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক