
কাউখালী( পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী সরকারের ইপিআই কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, রবিবার (১২ অক্টোবর) সকাল দশটায় স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা।এ সময় তিনি কাউখালী সরকারি এসবি বালিকা বিদ্যালয় এর ছাত্রী সাদিয়া সিদ্দিকী মুন্না (১৪) কে আনুষ্ঠানিক ভাবে টাইফয়েডের টিকা দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, ইপিআই টেকনোলজিস্ট এবিএম আনিসুল হক। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বলেন, এই টিকা স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাচ্চাদের নিরাপত্তার জন্য টিকা প্রদান করতে হবে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইশতিয়াক আহমেদ জানান, উপজেলার ১২০ টিকাদান কেন্দ্রে টিকাদান চলমান থাকবে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ্যমাত্রা রয়েছে ১৩ হাজার ৩০৮জন শিক্ষার্থী ও কমিউনিটি পর্যায় ৬ হাজার ৫৫৯ জন শিশু। সব মিলিয়ে প্রায় ২০ হাজার শিশুকে টিকা দান কর্মসূচির আওতায় আনা হবে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত