হোম » সারাদেশ » ভেড়ামারার ধানের শীষের পক্ষে কাজ করার আহবান ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরীর

ভেড়ামারার ধানের শীষের পক্ষে কাজ করার আহবান ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরীর

জাহিদ হাসান, ভেড়ামারা
কুষ্টিয়ার ভেড়ামারা ধরমপুরে নারীদের নিয়ে মত বিনময় সভা  অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ই অক্টোবর) বিকেলে ৪ টায় ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে উত্তর ভবানীপুর সোনার বাংলা মুড়ির মিলের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি  বাস্তবায়ন উপলক্ষে নারীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা মিরপুর) আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, প্রতিটি নারীর স্বপ্ন পূরণের পথে আমরা রাষ্ট্রকে তার অংশীদার বানাবো।  বাংলাদেশের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি এমন যেখানে প্রতিটি নারীদের একই স্বাধীনতা সুযোগ এবং সুরক্ষা থাকবে। আপনারা আপনাদের মেয়েদের ১৮  বছরের আগে বিবাহ দিবেন না । তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফার সম্বন্ধে আপনারা নেতাকর্মীরা প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডের  নেতা কর্মিরা ঘরে ঘরে গিয়ে ৩১ দফার সম্বন্ধে বোঝাবেন  এবং বিএনপির কর্মীদের মধ্যে ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য উদ্বুদ্ধ করবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান আলী, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ীক ও সমাজ সেবক হাজী সামসুল হক, উপস্থিত ছিলেন ধরমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাজন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ,ধরমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  লালন হোসেন, উপজেলা বিএনপির সদস্য শিহাবুল ইসলাম,উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক তোফায়েল আহমেদ,  উপজেলা  উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ওয়াসিম আকরাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক অমিত রায়, ভেড়ামারা কলেজ ছাত্রদলের সদস্য সচিব আকাশ আলী সহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের  নেতা কর্মীরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!