
গকুল রাজবংশী, মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) রবিবার (১২ অক্টোবর) সকাল ১১:৩০ ঘটিকায় একাডেমিক ভবনের গ্যালারিতে কনস্টেবল ও নায়েক হতে এ এস আই পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণদের ৬ সপ্তাহ মেয়াদী বাধ্যতামূলক প্রশিক্ষণ কোর্সের ব্যাচ–০৮ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম।
এসময় উপস্থিত ছিলেন, জনাব ড. এ. এইচ. এম. কামরুজ্জামান, বিপিএম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি; ডেপুটি কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মো. মাহফুজুর রহমান; আ.ফ.ম.আল কিবরিয়া, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার (ট্রেনিং) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। অন্যদিকে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ এবং কোর্স সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কোর্স পরিচালক মো. তরিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)।
পরে প্রধান অতিথি মহোদয় কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সেরা ১০ জন প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করেন।
এতে সমাপনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, পদোন্নতির সঙ্গে দায়িত্ব ও প্রত্যাশা উভয়ই বৃদ্ধি পায়; তাই প্রশিক্ষণলব্ধ জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পেশাদারিত্ব, সততা এবং জনগণের প্রতি আন্তরিকতা বজায় রাখা প্রত্যেক পুলিশ সদস্যের নৈতিক দায়িত্ব। পরিশেষে তিনি সকল প্রশিক্ষণার্থীর সাফল্য ও মঙ্গল কামনা করে ব্যাচ–০৮ এর প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

আরও পড়ুন
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা