হোম » সারাদেশ » মোল্লাহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

মোল্লাহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ৯টায় ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, টাইফয়েড একটি মারাত্মক রোগ, যা পরিচ্ছন্নতার অভাবে ছড়িয়ে পড়ে। তাই সকলের জন্য টিকাদান গুরুত্বপূর্ণ, প্রতিটি শিশুকে এই টিকার আওতায় আনতে হবে। প্রতিবছর টাইফয়েডের কারণে অসংখ্য মানুষ আক্রান্ত হন, বিশেষ করে শিশুদের মধ্যে। আমরা প্রত্যাশা করছি, এই ক্যাম্পেইনের মাধ্যমে অন্তত ১০০% শিশুদের টিকাদান নিশ্চিত হবে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ১৫ বছরের মধ্যে সব শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। ক্যাম্পেইনের প্রচারণায় আশা করা হচ্ছে, এই উদ্যোগের মাধ্যমে মোল্লাহাটে টাইফয়েডের সংক্রমণ কমানোর পাশাপাশি, স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হবে।
সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম, ফরিদ আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!