
হিলি প্রতিনিধি: সারাদেশের ন্যায় সীমান্তবর্তী হিলিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার(১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বোয়ালদাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল ইসলাম, হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক অফিসার সাখাওয়াত হোসেন, মেডিক্যাল অফিসার (আরএমও) ইফতিকার হোসেন শাওনসহ আরও অনেকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে,সীমান্তবর্তী এই উপজেলার ২৬ হাজার ১শ ৪৮ জন ৯ মাস থেকে ১৫ বছর সকল বয়সী শিশুদের এসব টিকা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের