
মোঃহাসান আলী বালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁও, প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও শহর শাখার সভাপতি আমজাদ আলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন। শনিবার (১১ অক্টোবর) তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোঃ আলমগীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহমেদ এবং জেলা জামায়াতের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আমজাদ আলীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন। অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান বলেন,
“আমজাদ আলী একজন আদর্শবান ও ত্যাগী ছাত্রনেতা। তিনি ছাত্রসমাজের মধ্যে ইসলামী চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।”
এ সময় উপস্থিত সবাই আমজাদ আলীর দ্রুত আরোগ্য লাভ ও সুস্থ জীবন প্রত্যাশা করেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা