
রংপুর ব্যুরো
বিএনপি‘র স্থায়ী কমিটির সদস্য ডা.এজেডএম জাহিদ হোসেন বলেছেন,নিবেদিত প্রান হয়ে লাকু যে দাবী আদায়ের লড়াই সংগ্রামে সারা জীবন নিজেকে নিয়োজিত রেখেছিলেন। জুলাই সনদ স্বাক্ষর ও আগামী ফেব্রুয়ারী মাসে সাধারন নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে তার আকাঙ্খা বাস্তবায়িত হলে তবেই লাকুর আত্মা শান্তি পাবে। গতকাল(১০ অক্টোবর) শুক্রবার বিকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়াতনে জেলা বিএনপি‘র সদস্য সচিব প্রায়াত আনিসুর রহমান লাকুর স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন.রাজনৈতিক বন্ধন কত যে গভীর তা আজকের এই স্মরন সভা থেকে পরিস্কার হয়ে গেছে।সভা স্থলে সকলেই চুপ চাপ বসে আছে।কারো মূখে কোন কথা নাই।সবাই যেন নির্বাক।এ থেকেই প্রমান হয় রক্তের সর্ম্পকের চেয়ে দলের সর্ম্পক অনেক বড়।
অনুষ্ঠানের প্রধান বক্তা বিএনপি‘র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, রাজপথে মিছিলে মিটিং এ যে রাজনৈতিক সর্ম্পক গড়ে উঠে সে সম্পর্ক রক্তের সর্ম্পকের চেয়েও গভীর।লাকুর সাথে আমাদের সম্পর্ক সেরকম।শহীদ জিয়া বলেছিলেন,প্রকৃত দলের কর্মী সে যে র্দূদিনে পালায়না, দুঃসময়ে চরিত্র বদলায়না।লাকু সে রকম একজন নিবেদিত প্রান নেতা। যতদিন বাংলাদেশ বেচেঁ থাকবে লাকু ততো দিন নেতাকর্মীদের হৃদয়ে থাকবে।যারা সারাদিন বিএনপি‘র নেতাকর্মীদের নামে গিবত করে লাকু তাদের জন্য দৃষ্টান্ত।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক(রংপুর বিভাগ )অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন,লাকু বিনয়ী,ভদ্রো দক্ষ একজন সংগঠক ছিলেন।তাকে হারিয়ে রংপুর বিএনপি‘র অপূরনীয় ক্ষতি হয়েছে। এ ক্ষতি পুশিয়ে নিতে অনেক সময় লাগবে।
জেলা বিএনপি‘র সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির আরো বক্তব্য রাখেন, বিএনপি রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,অধ্যাপক আমিনুল ইসলাম,রংপুর মহানগর বিএনপি‘র আহ্বায়ক সামসুজ্জামান সামুু, সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন,সিনিয়র আহ্বায়ক সহিদুল ইসলাম মিজু,মরহুম আনিসুর রহমান লাকুর জামাতা সহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মি।সভা শেষে লাকুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য,মরহুমের স্মরনে জেলা বিএনপি ও পরিবারের পক্ষ থেকে বিভিন্ন মসজিদে দিনভরকোরআন খতম,মিলাদ ও দোয়ার আযোজন করা হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ