
মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধিঃ “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ পালন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর ২০২৫) দুপুর ১২ টার উপজেলা প্রশাসন,মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্র্যাকের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম।
সভায় বক্তারা কন্যা শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সমঅধিকারের গুরুত্বের ওপর আলোকপাত করেন। তারা বলেন, কন্যা শিশুরা দেশের অমূল্য সম্পদ, তাদের এগিয়ে নিতে হলে পরিবার ও সমাজের ইতিবাচক মনোভাবই সবচেয়ে বড় শক্তি।
দৌলতপুর উপজেলা প্রশাসনের এই আয়োজনে অংশ নিয়ে বক্তারা সবাই কন্যা শিশুদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব মো. হুমায়ুন কবির, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নূরুল ইসলাম,দপ্তর সম্পাদক উপজেলা প্রেসক্লাব দৌলতপুর মো. জহির মাহমুদ,উপজেলা মহিলা বিষয়ক অফিসের সুপারভাইজার বুলবুল আহমেদ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার জয়মালা মন্ডল প্রমুখ।সকলের উপস্থিতিতে চকমিরপুর, কলিয়া, জিয়ানপুর ইউনিয়নের দশটি গ্রামের ৩১ জন কিশোরী যারা আমাদের স্বপ্নসারথি দলে ১৮ বছর পূর্ণ করেছে তাদেরকে উপহার ও একটি সার্টিফিকেট প্রদান করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক