প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ভোট কেন্দ্র স্থানান্তরের দাবিতে মানববন্ধন

শাহজাহান সাজু কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ নং দানাপাটলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র স্থানান্তর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ আলোর মেলা এলাকায় জেলা নির্বাচন অফিসের সামনে এ মানব বন্ধন করেছে স্থানীয় ভোটার ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন ডা: বোরহান উদ্দিন সোহাগ,মাওলানা আল-আমীন, শাহজাহান, সানাউল্লাহ, আবু হানিফ, আবুল কালাম, আ: সাওার,১ নং ও ২ নং ওয়ার্ডের এর ভোট কেন্দ্র আলহাজ্ব আমীর উদ্দিন উচ্চ বিদ্যালয় হইতে পশ্চিম মাথিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থানান্তর করার দাবি জানালে হয় অনুষ্ঠিত মানববন্ধনে। নির্বাচন অফিস থেকে মানববন্ধনে অংশগ্রহণকারী সকলকে ভোটকেন্দ্র স্থানান্তরের বিষয়ে আশ্বস্ত করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.