
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির অর্থায়নে আঞ্জুমান বেগমের অপারেশন সম্পন্ন হয়েছে। পৌর শহরের ফকির পাড়া গ্রামের রঞ্জু শাহ ফকিরের স্ত্রী দীর্ঘদিন থেকে তিনি থাইরয়েডেকটমি রোগে ভূগছিলেন। বুধবার রাতে ঢাকার পিপলস কেয়ার হাসপাতালে সার্জন ডা. ইউসুফ আলীর তত্ত্বাবধানে তার অপারেশন সম্পন্ন হয়।
ইসলামপুর উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, সমাজসেবক ও শিক্ষাঅনুরাগী আলহাজ্ব শওকত হাসান মিঞা বলেন, আঞ্জুমান বেগম দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। তার এই জটিল রোগের অপারেশনের সম্পূর্ণ ব্যয় আমরা উন্নয়ন কমিটির নিজস্ব অর্থায়নে বহন করেছি। পিছিয়ে পড়া ইসলামপুরবাসীর কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। এ সময় উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহ জালাল-মানব কল্যাণে আমাদের এ ধারা অব্যহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি