
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, প্রায় ১ কিলোমিটার বালুর চরজুড়ে কাশফুল ফুটেছে। লম্বা-চিরল সবুজ পাতার বুক থেকে বেরিয়ে আসা কাশফুল কোথাও থোকা থোকা, কোথাও গুচ্ছ। জনবসতি না থাকায় বাতাসে দুলছে। দুর থেকে মনে হবে সাদা চাদর বিছানো। ব্যাটারী চালিত অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেকার, মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত নৌকায় বিভিন্ন এলাকা থেকে নানা বয়সের মানুষ এই কাশবনে বেড়াতে ছুটে আসছে। কেউ মুঠোফোনে ছবি তুলছেন। কেউ আবার দু-চারটি কাশফুল ছিঁড়ে তোড়ার মতো তৈরি করছেন। শিশুরা কাশবনে বেশ ছোটা-ছুটি আর খেলাধুলা করছে। যেমন নরম ছোঁয়ায় মনে প্রশান্তি খুঁজে পাচ্ছে দর্শনার্থীরা।
যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে মুক্ত আনন্দ পেতে প্রতিনিয়ত মানুষ ছুটে আসছে এ কাশবনে। বিশেষ করে শেষ বিকেলে কাশবনের সৌন্দর্য আরো অনেকগুণ বেড়ে যায়। এ কারণে বেশিরভাগ দর্শনার্থীরা বিকেলেই বেশি আসছেন। কাশফুল ও নদীর পানি দেখতে অনেক ভালো লাগছে দর্শনার্থীদের।
মেয়েকে নিয়ে শাহজাদপুর থেকে কাশবনে বেড়াতে এসেছেন স্বপ্না পারভিন। তিনি বলেন, যমুনা নদীর পাড়ে যত দুর চোখ যায় শুধু সাদা সাদা কাশফুল। একসঙ্গে এত কাশফুল দেখতে বেশ ভালোই লাগে। এখানে এলে মনে শান্তি পাওয়া যায়। বাসার ভিতরে মেয়ে থাকতে চায় না। একারণে মা ও মেয়ে কাশফুলে বেড়াতে এসেছি। সেই সাথে ছবিও তোলা হলো। এসে দারুণ সময় কাটলো।
স্থানীয় শামিমা খাতুন, আল্পনা, মজিবর রহমান ও শফিকুল ইসলাম বলেন, কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ এখানে আসেন। এদের মধ্যে তরুণ-তরুণীর সংখ্যাই বেশি। তবে এ ফুল বেশিদিন থাকে না। ২০ থেকে ২৫ দিনের মধ্যেই ফুল বাতাসে উড়ে যায়। অর্থাৎ কয়েক দিন পরই এ ফুল আর দেখা যাবে না।
ঘুরতে আসা নাজিফা খাতুন বলেন, চায়না বাঁধ (ক্রসবার-৩) এলাকায় বিকেল হলেই কাশফুলের সৌন্দর্যের টানে বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা প্রকৃতিপ্রেমী তরুণ তরুনীদের ভিড় জমে। এসময় তারা কাশফুলের উন্মাদনায় মেতে উঠে ছবি তোলে, ভিডিও করে। এযেন এক অন্য রকম দৃশ্য
ক্রসবার-৩ এ ফুুসকা বিক্রেতা শফিক বলেন, কাশফুল ফোটায় পুরো এলাকা সাদা হয়ে যায়। কার্তিক মাস পর্যন্ত কাশফুল থাকে। বাদাম ও পানি বিক্রেতা আলতাব শেখ বলেন, যমুনা নদীর চরেই খেলাধুলা করে তার বেড়ে ওঠা। কয়েক বছর ধরে এখানে ফুল ফুটছে। বিকেল হলেই প্রচুর মানুষ ঘুরতে আসে। ছবি তোলে, ভিডিও করে। অনেকেই ছবি ও ভিডিও করে ফেবসুকে ছেড়ে দেয়। এতে অনেক মানুষজন এখানে আসে। আমাদের কেনা বেচা ভালোই হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, নদীর পাড়ে জন্ম নেওয়া সাদা সাদা কাশবন দেখতে বিভিন্ন জায়গা থেকে অনেক দর্শনার্থী আসেন। বিকেল হলেই প্রচুর মানুষ বেড়াতে আসে। ছবি তোলে, ভিডিও করে। ছুটির দিনে ভিড় বেড়ে যায়। তাদের নিরাপত্তায় প্রশাসন সব সময় কাজ করে যাচ্ছে।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (উপ-পরিচালক) আ.জা.মু. আহসান শহীদ সরকার বলেন, কাশফুল ও যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করতে জেলাসহ বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থীরা এখানে আসে। তাদের নিরাপত্তায় প্রশাসন কাজ করেন। একারণে বিভিন্ন স্থান থেকে দর্শনাথীরা নির্বিঘ্নে সৌন্দর্য উপভোগ করে নিরাপদে নিজ বাড়ি ফিরে যান।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার