প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ১০:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৫, ৪:৫০ পি.এম
সিরাজগঞ্জে অজ্ঞাত যুবককে কুপিয়ে হত্যা

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে অজ্ঞাত পরিচয় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান বলেন, বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে। পরে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে ছিয়েছে।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ শনাক্ত করার জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.