
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে ২ হাজার ৫ শত মিটার ইলিশ ধরার জাল ও ৬টি চড়ঘেরা জাল আটক করেছে মৎস্য বিভাগ। বুধবার (৮ অক্টোবর) সকালে ১১ টার দিকে উপজেলা পরিষদ মাঠে প্রকাশ্যে আটককৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ উপজেলার বলেশ্বর নদীর লাহুড়ী ও চর গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে এ জাল আটক করে। অভিযানের সময় অসাধু জেলেরা জাল ফেলে পালিয়ে যায়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ২৫০০ মিটার ইলিশ ধরার জাল ও ৬টি চরঘেরা জাল আটক করা হয়। পরে প্রকাশ্যে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। মা ইলিশ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২