হোম » সারাদেশ » বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে ১৩১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে ১৩১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‎এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:  বগুড়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর সিপিএসসি বগুড়ার একটি বিশেষ অভিযানে ১৩১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় এ অভিযান চালানো হয়।

‎র‌্যাব জানায়, গত ৭ অক্টোবর রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রংপুর থেকে নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে করে কতিপয় ব্যক্তি ফেন্সিডিল বহন করে বগুড়ার দিকে আসছে। তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ এর অধিনায়কের দিকনির্দেশনায় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি দল ঠেঙ্গামারা গ্রামের টিএমএসএস মেডিকেল কলেজের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পূর্ব পাশে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে।

‎অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—জয়পুরহাট সদর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের মৃত কলম বক্সের ছেলে ফারুক হোসেন (৩১) এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার রুহুলি এলাকার আব্দুল হালিমের ছেলে কুহিলুদ্দিন ওরফে কবির (২৯)।

‎তাদের কাছ থেকে ১৩১ বোতল ফেন্সিডিল, ৩টি মোবাইল ফোন, ৬টি সিমকার্ড ও নগদ ২০০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরপূর্বক বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‌্যাব আরও জানায়, মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ বাংলাদেশ গঠনে র‌্যাবের এ তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!