হোম » সারাদেশ » বদলগাছীতে আবারো ১৫ জন আদিবাসী মহিলাদের মধ্যে দুটি করে ছাগল বিতরণ

বদলগাছীতে আবারো ১৫ জন আদিবাসী মহিলাদের মধ্যে দুটি করে ছাগল বিতরণ

আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছী বেসরকারী উন্নয়ণ মূলকসংস্থা সিডব্লিওএফডি কর্তৃক দ্বিতীয় বার ১৫ জন আদিবাসী মেয়েদের মধ্যে প্রত্যেককে দুটি করে ছাগল বিতরণ করা হয়। মঙলবার বেলা ১১টার দিকে উপজেলার লক্ষীকোল গ্রামে বেসরকারী উন্নয়ণ মূলক সংস্থা কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিওএফডি) এর আয়াজনে ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সির সহযোগিতায় ১৫ জন উপকারভোগী আদিবাসী মেয়েদের মধ্যে ৩০টি ছাগল বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রিপা রাণী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প সমন্বয়কারী রেহেনা পারভীন, সাংবাদিক মোঃ এমদাদুল হক দুলু, ইউপি সদস্য পরিমল চন্দ্র, মহিলা সদস্যা জগবতি টপ্য, জসিম উদ্দীন, সুলতানুল আরেফিন, সামীমা আক্তার, অনিক কুমার ঘোষ, প্রতিমা পাহান ও জগদীস প্রমুখ।
উপকারভোগী আদিবাসী মেয়েরা বলেন বিনা মূল্যে আমরা দুটি করে ছাগল পেয়েছি। ছাগল আমরা বিক্রি করবো না, ছাগল লালন পালন করে ছাগলের সংখ্যা যাতে বাড়াতে পারি এবং আর্থিক ভাবে লাভবান হতে পারি সে চেষ্টা আমরা করবো।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!