
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মজুদ করার কারণে সিরাজগঞ্জের কামারখন্দে দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার জামতৈল বাজার এলাকায় দুটি দোকানে অভিযান চালানো হয়।
জানা যায়, মেসার্স মুক্তি ফার্মেসি ও খুশি মেডিকেল হলে ওষুধ মজুদ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় দুটি পৃথক মামলায় দুই দোকানের মালিককে ৩ হাজার এবং ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ওষুধ মজুদ রাখার দায়ে দুই দোকানে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান