
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে লোকালয়ে একটি হনুমান দেখা গেছে। সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দেয় এবং হনুমানটি দেখার জন্য ভিড় জমে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হানুমানটি উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করছিল এবং পরে পূর্ব এলাকার দিকে চলে যায়। এর সঙ্গে সঙ্গে সেখানে আরও জনতার আগমন ঘটে।
আত্রাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ জানান, এটি বন্যপ্রাণী। কখনও কখনও হানুমান দলছুট হয়ে মানুষের এলাকা পর্যন্ত চলে আসে। তিনি অনুমান করছেন, এটি অন্য এলাকার হানুমান।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন পর হনুমান দেখায় তারা খুবই উৎসাহী। আত্রাই ইউএনওথর গাড়ি চালক আব্দুল মালেকও জানালেন, তিনি নিজেও হানুমানটি দেখতে এসেছেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক