
আবুল হাশেম: রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের হেদাতি পাড়া এলাকায় চুরি করা পেঁয়াজ বিক্রির সময় তিন কিশোরকে জনতা আটক করেছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে বাউসা ইউনিয়নের বিষ্ট মণ্ডলের বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক তিন কিশোর হেদাতি পাড়ার পেঁয়াজচাষি বিপ্লবের বাড়ি থেকে ৮১ কেজি পেঁয়াজ চুরি করে বাজারের পেঁয়াজ ব্যবসায়ী বাবর আলীর কাছে বিক্রি করতে যায়। এ সময় তাদের কাছে এত পরিমাণ পেঁয়াজ দেখে বাজারের লোকজনের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করে।
আটককৃতরা হলেন— হেদাতি পাড়ার নাজমুলের ছেলে আসলাম, ফয়েজ উদ্দিনের ছেলে মিজান ও বুলবুলের ছেলে জ্যাকি। এলাকাবাসীর অভিযোগ, এদের মধ্যে জ্যাকি পূর্বেও একাধিক চুরির ঘটনায় জড়িত ছিল এবং তারা নিয়মিত মাদকদ্রব্য সেবন করে।
এলাকাবাসী জানান, সম্প্রতি ইউনিয়নে চুরির ঘটনা বেড়েছে। যুব সমাজের একটি অংশ মাদকের টাকার জন্য এসব অপরাধে জড়িয়ে পড়ছে। তারা প্রশাসনের কঠোর পদক্ষেপ ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ দাবি করেছেন।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. ফ. ম আসাদুজ্জামান বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নেব। চুরি ও মাদকসংক্রান্ত বিষয়ে পুলিশ সর্বদা সজাগ রয়েছে।”

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ