
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, উলিপুর আমেরিয়া সমুতুল্যা মহিলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল হাই বারী, শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আলী হাসান, প্রভাষক আশরাফুল আলম, শেরপুর সরকারি ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার হোসেন বিপ্লব, সেরুয়া আদর্শ হাইস্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জিন্না এবং সীমাবাড়ী এসআর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাচঁদেওলি মেমোরিয়া হাইস্কুলের শিক্ষক জাহাঙ্গির হোসেন। শিক্ষকদের মর্যাদা ও দায়িত্ববোধ বিষয়ে এই আলোচনা সভা এক অনন্য উদাহরণ হয়ে ওঠে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক