
উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় আলহাজ আলী নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার ঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলহাজ আলী (৪৮) উপজেলার দূর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী মহেশপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী একতা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ঘাটিনা রেলগেট অতিক্রম করার সময় ওই ব্যক্তি রেললাইন ধরে হাটছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি কানে শুনতে পায় না। পরে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যারা মরদেহ নিয়ে চলে যায়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা