
মোহাম্মদ খোরশেদ হেলালী
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার (৩ অক্টোবর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সকাল ৯ টায় টেকনাফের নাফ নদীর কায়ুকখালী খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযান চলাকালীন উক্ত এলাকায় আভিযানিক দল কর্তৃক বাংলাদেশ জলসীমার অভ্যন্তরে একটি সন্দেহভাজন কাঠের বোটকে থামার সংকেত দিলে বোটটি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে জালের বয় এর সাথে অভিনব কায়দায় ভাসমান অবস্থায় রক্ষিত প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান