
মোঃ লিখন ইসলাম, নীলফামারী প্রতিনিধি)
বহুদিন থেকে ভাঙ্গা এবং অবহেলিত একটি রাস্তা সংস্কাকারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা শাখার গয়াবাড়ি ইউনিয়ন ও টেপাখড়িবাড়ি ইউনিয়নের নেতৃবৃন্দ। জানা যায় রাস্তাটির এক পাশে পুকুর ও আরেক পাশে নিচু জমি হওয়ার কারণে রাস্তাটি রাস্তাটির দুপাশ দ্রুত ভেঙ্গে যায়। যার কারণে রাস্তাটিতে গাড়ি চলাচলের সময় অনেক দূর্ঘটনা ঘটে। জানা যায় গত ২৮/৯/২০২৫ ইং তারিখে মাওলানা রফিকুল ইসলাম উক্ত রাস্তাটি দিয়ে তার শিক্ষাপ্রতিষ্ঠান যাওয়ার সময় গয়াবাড়ী স্কুল এন্ড কলেজের পাশে ভাঙ্গা রাস্তাটির কারনে ট্রলির সাথে ধাক্কা লেগে মৃত্যুবরন করেন। সেই সময় সময় থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার অঙ্গ-সংগঠন শ্রমিক বিভাগ যুব বিভাগ দায়িত্বশীল ও এলাকাবাসীগণ উক্ত রাস্তাটি সংস্কারের জন্য রাস্তা অবরোধ সহ বিভিন্ন প্রকার উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু এখন পর্যন্ত সরকারি ভাবে কোন উদ্যোগ গ্রহণ না করায় জনগণের কষ্ট লাঘবের জন্য আজ ২/১০/২০২৫ ইং তারিখ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে তাদের নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে জিও ব্যাগে বালু ভর্তি করে রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়।
সংস্কার কাজের উদ্বোধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার আমীর ও ডোমার – ডিমলা নীলফামারী ০১ আসনের জামায়াতে ইসলামী কতৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার আরো উপস্থিত ছিলেন গয়াবাড়ী ও টেপা খড়িবাড়ি ইউনিয়নের নেতৃবৃন্দ ও গয়াবাড়ী ইউনিয়নের যুব বিভাগের নেতৃবৃন্দ সহ এলাকারবাসী।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ