হোম » সারাদেশ » কাউখালীতে বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবে  সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা  জ্ঞাপন

কাউখালীতে বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবে  সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা  জ্ঞাপন

কাউখালী,পিরোজপুর,প্রতিনিধি:  কাউখালীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবে  সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজ ও গতকাল  দিনব্যাপী কাউখালী উপজেলার আমরা জুড়ি ইউনিয়ন, কাউখালী সদর ও চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের  সনাতন ধর্মের শারদীয় দুর্গোৎসবের মোট ১৩টি দূর্গা মন্ডবে উপস্থিত হয়ে সনাতন ধর্মের সকল মানুষের উদ্দেশ্যে শারদীয় শুভেচ্ছা জানান এবং পূজা মন্ডপের উৎসবের খোঁজখবর নেন ।
এ সময় তারা  পিরোজপুর ২ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সমাজসেবক  আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ আর্থিক সহযোগিতা প্রদানের
অর্থ পুজা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন। এ সময় বিএনপির চেয়ারপারসনের পক্ষে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির  সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, সাধারণ সম্পাদক  এইচ এম দ্বীন মোহাম্মদ, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার,
বিএনপি’র সাবেক সদস্য সায়েম উদ্দিন তালুকদার, শহীদ উদ্দিন তালুকদার, আমরা জুড়ি  ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চান, যুবদলের আহ্বায়ক  আসাদুজ্জামান মামুন, শ্রমিক দলের সভাপতি তাহের আলী বেপারী , স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব উদ্দিন তালুকদার, হিন্দু কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক হোগলা বেতকা  মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার সহ  ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের  নেতৃবৃন্দ। বিএনপি নেতৃবৃন্দ পূজা মন্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্ম  অবলম্বীদের শান্তিপূর্ণভাবে ধর্মীয় ভাব গম্ভীর্য রক্ষা করে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!