প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৪:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ১২:২৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির সাঃ সম্পাদক পয়গাম আলী

রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ পয়গাম আলী সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ।
৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় মহাঅষ্টমী উপলক্ষে রুহিয়া থানার বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপি নেতৃবৃন্দ। রামনাথ হাট কেন্দ্রীয় দূর্গা মন্ডপ প্রদর্শনের সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী বলেন, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। যে কাপে হিন্দু চা পান করে ওই কাপে মুসলমানও চা খায় শুধু পার্থক্যটা ইবাদতের সময়, তারা মন্দিরে যায় আর আমরা যাই মসজিদে। বিএনপি কোন মৌলবাদী নয় যে অন্য ধর্মতে বাধা সৃষ্টি করবে। বিএনপি হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষে আছে সব সময়। তিনি আরো বলেন, সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহানুভূতিশীল আছে এবং যে কোন অনুষ্ঠানে বিএনপি তাদের পাশে থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আনছারুল হক রুহিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুল মালেক মানিক, সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মো: মকবুল হোসেন, রুহিয়ার বিশিষ্ট ব্যবসায়ী (কর্ণফুলী) মো: মোশাররুল হক, রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুল হক, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদল, সহ সভাপতি মো: ফারুক হোসেন এবং রামনাথ হাট পূজা উদযাপন কমিটির সভাপতি রামকৃষ্ণ রায়, সাধারন সম্পাদক বিকাশ চন্দ্র বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন রামনাথ হাট পুজা উৎযাপন কমিটির সদস্যবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.