
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর,২০২৫ ইং)বিকালে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে এম এ সালাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের কার্যক্রম বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, আমরা জনগণের কল্যাণে কাজ করতে চাই এবং এ লক্ষ্যে সকল নেতাকর্মীদের একতাবদ্ধ হওয়া প্রয়োজন। এছাড়াও তিনি আগামী বাগেরহাট জেলা সম্মেলনে প্রার্থীতা ঘোষণা করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সভায় বিএনপির স্থানীয় নেতারা বিভিন্ন সমস্যা উথ্যাপন করেন, যা তারা সম্প্রতি মোকাবেলা করছেন, যেমন স্থানীয় উন্নয়ন প্রকল্পের অভাব এবং রাজনৈতিক নিপীড়ন। বক্তারা প্রশংসা করে বলেন, আমাদের একতাবদ্ধতা শক্তিশালী করতে হবে, যাতে আমরা জনগণের মন জয় করতে পারি।
সভায় স্থানীয় নেতাদের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনার কথা বলা হয়, যা আগামী নির্বাচনে দলের প্রস্তুতি এবং সদস্য বৃদ্ধি নিয়ে অগ্রসর হবে। সভায় উপস্থিত সকল নেতাকর্মীরা এম এ সালামের নেতৃত্বে কাজ করার সংকল্প ব্যক্ত করেন এবং আগামীতে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য একত্রিত হওয়ার অঙ্গীকার করেন।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ