হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৫ আগষ্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে অদৃশ্য ফ্যাসিবাদ চক্র ষড়যন্ত্র করে শুরু করেছে। অশুভ ফ্যাসিবাদ ছায়াশক্তি সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিএনপিকে চাঁদাবাজ ও সন্ত্রাসী দল হিসেবে প্রতিষ্ঠা করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। অথচ এই অশুভ শক্তি সুক্ষ্মভাবে চাঁদাবাজি থেকে শুরু করে দখলবাজি করছে কিন্তু একথা কেউ বলছে না। আর বিএনপি নেতাকর্মীরা চুপ থেকে শুধু নিজেদের মধ্যে একে অন্যের বিরুদ্ধে দোষারোপে ব্যস্ত রয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের ভিক্টোরিয়া স্কুল মাঠে পৌর বিএনপি আয়োজিত পৌরসভার ২ থেকে ৯নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের নিয়ে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফ্যাসিবাদ অশুভ ছায়াশক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রত্যক্ষভাবে বিএনপির নেতাকর্মীদের সোচ্চার ও প্রতিবাদ করার আহবান জানিয়ে বলেন, যারা আওয়ামীলীগ করেছে এবং বিএনপিসহ সাধারন মানুষকে অত্যাচার করেছে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। তারেক রহমানের নির্দেশনা মোতাবেক অশুভ ফ্যাসিবাদ ছায়াশক্তির বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং বিএনপিকে জয়ী হতে হবে।
শহর বিএনপির সভাপতি সেলিম ভুইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক নুর কায়েম কায়েম সবুজ, যুগ্ম সম্পাদক ভিপি শামীম ও শহর বিএনপির সাধারন সম্পাদক মুন্সী জাহিদ আলম প্রমুখ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক