
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
মাছের পোনা দেশের সোনা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের আমিষজাতীয় খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিভিন্ন বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার উপজেলার বড়বিলা আত্রাইবিল, পাঁচগাছি ইউনিয়নের বামুনির বিল, মহদীপুর বিল, সোনারের বিল ও নতানির বিলসহ একাধিক বিলে ২৯১ কেজি কার্পজাতীয় এবং ২৫ কেজি শিং জাতীয় পোনা অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন পীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, সরকারি পরিচালক নাজমুন নাহার মায়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং পীরগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন। অনুষ্ঠানে বিলপাড়ের শতাধিক মৎস্যজীবী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার