হোম » সারাদেশ » বগুড়ার শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার সদর উপজেলার বাঘোপাড়া খোলার ঘর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রবিবার (২৮সেপ্টেম্বর) রাত্রি আনুমানিক সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে চড়ে দ্রুতগতিতে আসছিলেন দুই যুবক। বেপরোয়া গতির কারণে তারা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

‎নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার রহবল পূর্বপাড়া গ্রামের ওয়াজেদ সরকার ছেলে আদিব হাসান (১৮), ও মেঘাখদ গ্রামের মন্তেজার রহমান এর ছেলে জিহাদ সরকার।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!