
মোঃ কবির হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূজা মন্ডপে ঘুরতে এসে অটোরিকশা দূর্ঘটনায় অভয় দাস (১৪) নামের এক কিশোর নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ ঋষী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর অভয় দাস কুমিল্লা মেঘনা উপজেলার বড়কান্দা এলাকার কোপানন্দ দাসের ছেলে। নিহতের স্বজন অপু দাস জানান, মেঘনা উপজেলা থেকে সোনারগাঁয়ের কাবিলগঞ্জ এলাকায় পিসির বাড়িতে বেড়াতে আসে অভয় দাস ও তার পরিবার।সন্ধ্যায় পাশ্ববর্তী কাবিলগঞ্জ ঋষীপাড়া এলাকায় পূজা মন্ডপে অটোরিকশা দিয়ে ঘুরতে বের হয়।পরবর্তীতে একটি অটোরিকশা আরেকটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশের খালে পরে যায়। ঘটনাস্থলেই অভয় দাস মারা যায়। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সামরুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল