প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১০:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ
ডিমলায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি)
বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। শহরের ব্যস্ত সড়ক থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামীণ জনপথ—সবখানেই অব্যবস্থাপনা আর উদাসীনতার কারণে প্রতিনিয়ত ঝরে যাচ্ছে প্রাণ। গয়াবাড়ি স্কুল এন্ড কলেজের পিছনের মেইন রোড এখন তার নির্মম উদাহরণ।
অনেক দিন ধরেই এই রাস্তায় চলাচল অনিরাপদ হয়ে উঠেছে। রাস্তার উপর ঝুঁকিপূর্ণ গাছ এবং রাস্তাটির বেহাল অবস্থা কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রশাসন বিষয়টি আমলে নেয়নি। ফলে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
আজ (রবিবার) সকাল ১০টা ৪৫ মিনিটে সেই অব্যবস্থাপনার কারনে প্রাণ হারালের ছাতনাই বালাপাড়া বন্দরখরিবাড়ী মাদ্রাসার সহকারী সুপার ও ডিমলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম। গয়াবাড়ী স্কুল এন্ড কলেজের সামনে একটি সড়ক দুর্ঘটনায় তিনি মর্মান্তিকভাবে ইন্তেকাল করেছেন। এই মৃত্যু কেবল একটি পরিবারের শোক নয়, বরং গোটা সমাজের বেদনা। তিনি অত্যান্ত সৎ,বিনয়ী ও পরোপকারী মানুষ ছিলেন। তার মৃত্যুের এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.