
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের দেবডাঙ্গা ও মাছিরপাড়া এলাকার মাঝামাঝি বাঙালি নদী থেকে এক শিশু কন্যার (৫) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিশুর নাম হালিমা খাতুন। সে উপজেলার জোড়গাছা মরজন পাড়া গ্রামের হালিম মোল্লার মেয়ে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে নদীর তীরে এক কন্যা শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা সারিয়াকান্দি থানাকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ