হোম » সারাদেশ » ভৈরবে তোফাজ্জল হত্যা মামলার আসামি গ্রেফতার

ভৈরবে তোফাজ্জল হত্যা মামলার আসামি গ্রেফতার

এম আর ওয়াসিম ভৈরব ,ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে তোফাজ্জল হোসেন আনন্দ হত্যা মামলার মামলার অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪,সিপিসি-২,ভৈরব ক্যাম্পের সদস্যরা। রোববার( ২৮ সেপ্টেম্বর) সকালে ভৈরব র‍্যাব ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক মিডিয়া অফিসার অধিনায়কের পক্ষে প্রেস বিজ্ঞপ্তিতর মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের  নিশ্চিত করেছেন।
র‍্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায় নিহত তোফাজ্জল হোসেন আনন্দ (১৬) তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। স্থানীয় ব্যাপারী বাড়ির লোকদের সংঘর্ষের জেরে ভিকটিম গত ১৯ সেপ্টেম্বর   সন্ধ্যা আনুমানিক ১৮.০০ ঘটিকায়  ভৈরবপুর উত্তর পাড়া সাকিনস্থ সিলেট বাসস্ট্যান্ড ফলের আড়তের সাথে মিজান টাওয়ারের গলির মধ্যে পৌঁছালে এজাহার নামীয় অভিযুক্তগণ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে।
আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ সেপ্টম্বর  আনুমানিক রাত্রি ০৩.০০ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর  ভিকটিমের বাবা মোহাম্মদ আবু তাহের বাদী হয়ে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। ঘটনার পর হতে র‌্যাব-১৪ সিপিসি-২, ভৈরব ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক অভিযুক্তদের গ্রেফতারে তৎপর হয়।  এরই ধারাবাহিকতায়, সিপিসি-২, র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর বিকালে ভৈরবপুর এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ শোভন (৩৩), জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।
একই ক্যাম্পের অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর রাতে ভৈরবপুর উত্তরপাড়া নাটালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহার ভুক্ত আসামী ভূবন (২৭) ও তার সহযোগী সন্দিগ্ধ অভিযু্ক্ত মেহেদী হাসান জিদান (২৩), কে গ্রেফতার করে।  গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য  ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!