প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৪:৩৪ অপরাহ্ণ
চন্দনাইশে জামায়াতের ৫ দফা গণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী বছর ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা গণ দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ শাখার পক্ষ থেকে দোহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত ২৬ সেপ্টেম্বর বিকালে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী বছর ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা গণ দাবিতে দোহাজারী সদর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে দোহাজারী হাজারী টাওয়ার চত্তরে বিক্ষোভ সাতকানিয়া আমির মাস্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ আসনের প্রার্থী ডা. শাহাদাৎ হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মো. ইসহাক, দক্ষিণ জেলা নেতা মাওলানা কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, আবদুল মান্নান, আবদুল জলিল, মাওলানা আইয়ুব আলী, কাজী আহসান সাদেক পারভেজ, মো. ইলিয়াছ প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.