প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৮:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৬:৩২ অপরাহ্ণ
তারেক রহমানের নির্দেশে উল্লাপাড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শাড়ি বিতরণ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঝিকিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আজাদ হোসেন স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি বলেন, হিন্দু মানেই আওয়ামী লীগ নয়। হিন্দুরা এবার বিএনপিকেই বেছে নেবেন। কারণ বিএনপি ক্ষমতায় গেলে দেশে কোনো বৈষম্য থাকবে না। সবাই তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। গত ৫ আগস্ট হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর হিন্দুদের নিরাপত্তায় আমি সার্বক্ষণিক পাশে থেকেছি।
আজাদ হোসেন আরও বলেন, বিএনপিকে নেতৃত্ব দিতে গিয়ে আমি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি। আমার বিরুদ্ধে ৬০টি মামলা দেওয়া হয়েছে, বহুবার কারাবাস করেছি। আগামীতে জনগণ চাইলে এবং দল থেকে মনোনয়ন পেলে তাদের জন্য কাজ করব।
অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা সাইফুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিকসন কুমার আমীন,বিএনপি নেতা আকরাম হোসেন ওয়ারেস, পৌর বিএনপির সাবেক নেতা গোলাম আউলিয়া, বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম,সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রেকাত হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.