প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ণ
চন্দনাইশে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চন্দনাইশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর বিকালে সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল ফাইনাল খেলায় কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় ১-০ গোলে বরকল এস.জেড উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে উপজেলা অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী সভা একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়–য়ার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ যথাক্রমে নুরুল আবছার, নুরুল কবির, প্রধান শিক্ষক রতন বড়ুয়া, প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ চক্রবর্তী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, দেবাশীষ আচার্য্য, ক্রীড়া শিক্ষক এনামুল হক, নুরুল আমিন, আলমগীর হোসেন, রনজিৎ দে, শাখাওয়াত হোসেন, হেলাল উদ্দীন, জয়নাল আবেদীন প্রমূখ। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে ট্রপি বিতরণ করা হবে। বিভিন্ন ইভেন্টে ৫০ জনকে পুরস্কার দেয়া হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.