
মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে জুলাই সনদের আইনী ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলা পরিষদ ডাকবাংলো চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়ে,
নাচোল উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলীর সভাপতিত্বে ও নাচোল পৌর আমীর মনিরুল ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (নাচোল- গোমস্তাপুর-ভোলাহাট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী জেলা নায়েবে আমীর ডা. মিজানুর রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী ইয়াহ্ইয়া খালেদ, ঢাকা উত্তর বিমান বন্দর উপজেলা আমীর ইব্রাহীম খলিল, নাচোল উপজেলা সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন,
নাচোল পৌর নায়েবে আমীর রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ড.মিজানুর রহমান বলেন, ২০২৪ সালের আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের শেখ হাসিনা পালিয়ে গেছে। এরপর ছাত্র- জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে। সেই জনগণের ৭০ ভাগ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছে।
ঐক্যমত কমিশনে ৩১ দলের মধ্যে ২৫ টি দল পিআর এর পক্ষে রয়েছে। একটি দলের কেউ কেউ বলছেন, পিআর খাই না মাথায় দেই। কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এটা বলতে পারেনা। তাই পিআর বাস্তবায়নের জন্য গণভোট দিন, রায় পিআরের পক্ষে আছে, নাকি বিপক্ষে আছে, যাচাই করুন।
জনগণ পিআর যদি মানে, তাহলে আপনাদেরও মানতে হবে, আর রায় যদি পিআরের বিপক্ষে যায় তাহলে আমরা মেনে নেবো না। কিন্তু তারা তো গণভোটকে ভয় পাচ্ছে। পিআরের মধ্য দিয়ে সকলের অংশীদারিত্বের ভিত্তিতে যদি পেশীশক্তি ও কালো টাকামুক্ত কোয়ালিটিপূর্ণ পার্লামেন্ট হয়, সরকার গঠন হয়, তাহলে কোনো দলের পক্ষে ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা নেই, তাই তারা পিআর ঠেকাতে চায়।
তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানান। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নাচোল উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ডাকবাংলো চত্বরের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার