
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সবুজ সরকারি প্রাথমিক বিদ্যলয়ে মা সমাবেশ ও শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে এ সমাবেশ ও শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা ভারপ্রাপ্ত আমীর বাবুল আহম্মেদ, অফিসার ইনচার্জ পীরগঞ্জ থানা তাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দীন, পৌর বিএনপির সহ সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য মোকাদ্দেস হায়াত মিলন, কোষা ভবানীপুর সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক হারুন অর রশীদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক প্রমূখ। পরে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত শিক্ষা মেলার ১০টি বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা