
মোঃ রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গেল রাতে রাত ৩টা ৪০ মিনিটের দিকে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, শিব মন্দির, বিষ্ণু মন্দির, গণেশ মন্দির ও কার্তিক মন্দিরে তালা ভেঙে দুর্বৃত্ত প্রবেশ করে চুরি সংঘটিত করে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গামছা দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি রাত পৌনে চারটার দিকে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে। পরে একে একে মন্দিরগুলোর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কিছু জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়।
মন্দির কমিটির সভাপতি বক্ষ্মীম মুক্ষার্জি জানিয়েছেন, প্রতীমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ইমিটেশনের কয়েকটি গহনা চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতীমার গলায় স্বর্ণের গহনা রয়েছে—এমন মনে করেই চুরির ঘটনা ঘটতে পারে।
এদিকে খবর পেয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত