
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জোড়া হত্যা ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম (৪২) অবশেষে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আদমদিঘী উপজেলার নাটোর সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, “আদালত থেকে পলায়নের পরপরই আমরা গোয়েন্দা তৎপরতা জোরদার করি। রাতেই রফিকুলকে সীমান্তবর্তী একটি এলাকা থেকে আটক করতে সক্ষম হই।”
এর আগে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আসামিদের গণনা শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল। এ সময় ভিড়ের মধ্যে সুযোগ নিয়ে রফিকুল পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে আদালতে দায়িত্বপ্রাপ্ত পুলিশের ছয় সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ৯ জুলাই বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের লক্ষীমণ্ডপ গ্রামে একটি ডাকাতির ঘটনায় শ্বশুর ও পুত্রবধূকে নৃশংসভাবে হত্যা করা হয়। গ্রেফতারের পর রফিকুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছিলেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত